| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহা ২৭ মে হতে পারে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ০৬:১০:৪২:পূর্বাহ্ন  |  ৪৩৮ বার পঠিত
ঈদুল আজহা ২৭ মে হতে পারে

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন শুরু হতে পারে। সে হিসেবে ৯ জিলহজ বা আরাফার দিন পড়তে পারে ২৬ মে।

কেন্দ্রটির হিসাব অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ওই দিনটি ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। পাশাপাশি সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট চাঁদ দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে। এসএসএএইচের মতে, অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য এই সময়সীমা যথেষ্ট হতে পারে।

এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানিয়েছেন, কেন্দ্রটি এ বিষয়ে তাদের বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দিয়েছে। চাঁদ দেখা সহজ করতে এবং বৈজ্ঞানিক তথ্য ও ইসলামী শরিয়ার সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসএসএএইচ বলেছে, এ তথ্য কেবল জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস হিসেবে দেওয়া হয়েছে। হিজরি মাসের শুরু এবং ঈদুল আজহার চূড়ান্ত ঘোষণা দেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতেই রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪