| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর থেকে ডিজেল চুরি, আটক ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৫:২৮:৪৯:অপরাহ্ন  |  ৬৩৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর থেকে ডিজেল চুরি, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকায় ট্রাক্টরের ট্যাংকি থেকে ডিজেল চুরির সময় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোবিন্দনগরের সুরমা ফিলিং স্টেশনের সামনে রাখা মাহেন্দ্র আইসার দুটি ট্রাক্টর থেকে দীর্ঘদিন ধরে কৌশলে ডিজেল চুরি করে আসছিল একটি চক্র। ভুক্তভোগী মো. রানা (৪১) জানান, গত ২১ এপ্রিল রাতে তিনি তার দুটি ট্রাক্টরে ৬০ লিটার ডিজেল ভরে ফিলিং স্টেশনের সামনে রেখে বাড়িতে যান।

পরদিন ২৩ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে অবস্থানকালে তিনি দেখতে পান, দুই ব্যক্তি ট্রাক্টরের ট্যাংকি থেকে পাইপের মাধ্যমে ডিজেল চুরি করছে। এ সময় তিনি স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করতে সক্ষম হন। অপরজন দৌড়ে পালিয়ে যায়।

আটক ব্যক্তি নিজের নাম মো. সুজন (২৮) বলে পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদে সে পূর্বে একই কৌশলে দুই দফায় মোট ৬০ লিটার ডিজেল চুরির কথা স্বীকার করে। সে আরও জানায়, পলাতক মো. জুয়েল (৪০) তার সহযোগী।

ভুক্তভোগী জানান, চুরি হওয়া ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা। আটক ব্যক্তিকে স্থানীয়রা সামান্য মারধর করলে পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং চুরি হওয়া জ্বালানি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪