| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৬:২২:৪২:অপরাহ্ন  |  ৬২৪ বার পঠিত
বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজ চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই দুই ক্রিকেটার আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় তাদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি উভয়ের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

আইসিসি জানায়, গত ২৪ মাসে এটিই তাদের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

নাহিদা আক্তার শাস্তি পেয়েছেন ম্যাচের ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখানোর কারণে। তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়, যেখানে আউট হওয়া ব্যাটারকে বিদ্রূপ বা উসকানিমূলক অঙ্গভঙ্গি নিষিদ্ধ।

অন্যদিকে শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাট উঁচু করে ধরা এবং ক্রিজ ছাড়তে বিলম্ব করায় তার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি এই অভিযোগ উত্থাপন করেন। পরে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাস শাস্তি আরোপ করেন।

তবে শাস্তি মেনে নেওয়ায় নাহিদা ও শারমিনকে কোনো আনুষ্ঠানিক শুনানির মুখোমুখি হতে হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে। লক্ষ্য তাড়ায় মাঠে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা নারী দল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪