| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার পাশে তামিলনাড়ুর থালাপতি বিজয়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ০৩:১৩:১১:পূর্বাহ্ন  |  ১৫৪৬ বার পঠিত
পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার পাশে তামিলনাড়ুর থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্বের সমর্থনের দাবি সামনে এসেছে। ভারতের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রতি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের একাধিক নেতার প্রকাশ্য অবস্থান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। ওই ভিডিওতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে বিজয়কে বলতে শোনা যায়, মমতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভূমিকা রাখছেন। তিনি আরও বলেন, তামিলনাড়ুতেও এমন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন রয়েছে।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে অবস্থান নিয়েছেন দেশটির বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতারা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তামিলনাড়ুর জনপ্রিয় চলচ্চিত্র তারকা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক নির্বাচনী সভায় বিজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, মমতা নির্বাচন কমিশনের ‘অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে’ লড়াই করেছেন এবং তার সংগ্রাম অনুপ্রেরণাদায়ক।

বিজয়ের বক্তব্যে আরও বলা হয়, তামিলনাড়ুতেও রাজনৈতিক লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মমতার মতো প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী জোটের একাধিক নেতা মমতার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের নেতা হেমন্ত সোরেন সামাজিক মাধ্যমে মমতার প্রতি সমর্থন জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের প্রচারণায় অংশ নিয়ে বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও সমাবেশে বক্তব্য দেন। রোববার পশ্চিমবঙ্গে প্রচারণায় অংশ নিতে কেজরিওয়ালেরও আসার কথা রয়েছে।

অন্যদিকে, শনিবার একাধিক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি দলটিকে ‘হানাদার’ ও ‘হল্লা বাহিনী’ হিসেবে উল্লেখ করেন।

মমতা অভিযোগ করেন, কৃষকদের আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে, শ্রমিকদের কর্মসংস্থান কমেছে এবং পরিযায়ী শ্রমিকদের ভোটে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়ম ও ভোট লুটের অভিযোগও তোলেন।

কলকাতার ভবানীপুর কেন্দ্রকে কেন্দ্র করে ভোটে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে কটাক্ষ করেন। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় বহিরাগত এনে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে ভারতীয় রাজনীতিতে বিরোধী জোটের এই সমর্থন নতুন মাত্রা যোগ করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪