| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতী পৌরসভায় নাগরিক সেবায় সক্রিয় ওসি তৌফিক আজম

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৫:০২:১৭:অপরাহ্ন  |  ৯৮৩ বার পঠিত
কালিহাতী পৌরসভায় নাগরিক সেবায় সক্রিয় ওসি তৌফিক আজম

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবা কার্যক্রমে নতুন গতি এনেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম।

কাউন্সিলরের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শুরু থেকেই জনসেবামূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিয়মিতভাবে জন্মসনদ, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রে স্বাক্ষর প্রদান করছেন। পাশাপাশি নতুন ভোটার তালিকাভুক্তির জন্য ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও দ্রুত স্বাক্ষরের মাধ্যমে সেবা নিশ্চিত করছেন।

শুধু দাপ্তরিক কাজেই সীমাবদ্ধ না থেকে, ওসি তৌফিক আজম নিজ উদ্যোগে ওয়ার্ডের সার্বিক উন্নয়নেও নজর দিয়েছেন। তিনি বিভিন্ন সড়ক পরিদর্শন করে যেসব রাস্তাঘাট এখনো নির্মাণ বা সংস্কারের অপেক্ষায় রয়েছে, সেগুলো চিহ্নিত করেছেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অপ্রতুল রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে।

ওসি তৌফিক আজমের এমন জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার আন্তরিক প্রচেষ্টায় এলাকায় নাগরিক সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, তার এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪