| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৭:৪১:৪২:অপরাহ্ন  |  ১২২৪ বার পঠিত
শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

রিপোর্টার্স ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বোদা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেয়।

শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখতে পাই। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষায় টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাঁকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে।

ইউএনও রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। এ ছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে ট্রান্সফার করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪