| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকলের অভিযোগে একশিক্ষার্থী বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৯:৩১:২৩:অপরাহ্ন  |  ১১৫৪ বার পঠিত
নকলের অভিযোগে একশিক্ষার্থী বহিষ্কার

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) উপজেলার ফিলিপনগর পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড: ৫৫২) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে নাসিম আলী নামে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাজুয়াল (অনিয়মিত) শিক্ষার্থী ছিলেন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে নাসিম আলী বাইরে থেকে লেখা একটি লুজ শীট মূল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেন। বিষয়টি পরিদর্শনরত যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শকের নজরে আসলে তাকে তৎক্ষণাৎ উত্তরপত্র লেখা লুজশীটসহ আটক করা হয়। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪