| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বজ্রাঘাতে ভেঙে পড়ল কৃষকের একমাত্র অবলম্বন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ২৩:৩৮:১০:অপরাহ্ন  |  ১৪৩৮ বার পঠিত
বজ্রাঘাতে ভেঙে পড়ল কৃষকের একমাত্র অবলম্বন

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের দুটি মহিষের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার তুলশীরচর ইউনিয়ন-এর ডৌয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষক আব্দুল হান্নানের মহিষ দুটি মাঠে ঘাস খাওয়ার সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মহিষ দুটি।

কৃষক আব্দুল হান্নান বলেন, মহিষ দুটি ছিল তার সংসারের একমাত্র আয়ের উৎস। আকস্মিক এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪