| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ২৩:৫৬:৪০:অপরাহ্ন  |  ১৩৫১ বার পঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুর শহরের রামগতি সড়কে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে আরেক অটোরিকশার নিচে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎রোববার (২৬ এপ্রিল) রাতে শহরের মডেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রশিদ হাওলাদার বাড়ির মৃত নূর হোসেন কোম্পানির ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের মধ্যে রাব্বি লক্ষ্মীপুরের ঝুমুর স্টেশন এলাকা থেকে মোটরসাইকেলে করে রামগতি সড়কের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মডেল হসপিটালের সামনে আসলে একটি অটোরিকশার ধাক্কায় নিয়ন্ত্রণ হারালে রাব্বি সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরও  একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে রাব্বি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪