| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার হাওরে ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৩:৪৭:৪৮:অপরাহ্ন  |  ৯২৭ বার পঠিত
নেত্রকোণার হাওরে ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি: হাওর, বিল, নদী ও প্রাকৃতিক জলাশয় থেকে ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পৌরসভার সামনে সড়কে বেসরকারি সংস্থা জনউদ্যোগ ও যুব ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সিনিয়র সাংবাদিক ও জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আ. ফ. ম. রফিকুল ইসলাম আপেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলসহ বিভিন্ন নদী ও জলাশয়ে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত মাছের প্রধান প্রজননকাল। এ সময়ে নতুন পানিতে মা মাছ ডিম ছাড়ে। তাই এই সময়ে মাছ ধরা বন্ধ রাখা গেলে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, হাওরে বছরে প্রায় ২৫ হাজার ৭৬৬ মেট্রিক টন এবং প্লাবনভূমিতে ৩০ হাজার ৯৯৪ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। বক্তারা জানান, ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধ করা গেলে মাছের উৎপাদন ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টনে উন্নীত হতে পারে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪