| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় ১ হাজার পিস ইয়াবাসহ তিন নারী আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৫:৩৫:৪৯:অপরাহ্ন  |  ৭৭৭ বার পঠিত
নেত্রকোণায় ১ হাজার পিস ইয়াবাসহ তিন নারী আটক

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুইটি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন, ১ টি স্মার্ট ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকা জব্দ করা হয়। আটকরা হলেন, টুম্পা আক্তার,  রেজিয়া  ও সোনিয়া আক্তার। তারা একই পরিবারের সদস্য।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪