| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৬:০১:৪১:অপরাহ্ন  |  ৬৩৭ বার পঠিত
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতের  ঘটনা ঘটে। উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারা ফেরিঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান আব্দুল মোতালিব নামের এক জেলে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন। নিহত আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামে।

অন্যদিকে, একই দিনে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক। দুপুরে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এছাড়া বিকেলে উপজেলার কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. শুভ মন্ডল নামের আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার আকনাদিঘির চর এলাকায়। একদিনে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুটো মৃত্যু বজ্রপাতে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো অভিযোগ না থাকলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪