| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৭, ২০২৬ ইং | ১৬:২৭:১১:অপরাহ্ন  |  ৪৬৫ বার পঠিত
বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

রিপোর্টার্স ডেস্ক: চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৪৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় শত্রুতার জেরে সন্ত্রাসী আলম গ্রুপ নাছিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ৮-১০টি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গুলির আঘাতে তাঁর শরীরের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। এমন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত নাছির কদলপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী দামা ইলিয়াসের সহযোগী।

ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টার দিকে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে। ঘটনাস্থল পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী হওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে। গুলিবিদ্ধ নাছিরের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।

এর আগে গত শনিবার ভোরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপিকর্মী মো. কাউসার বাবলু। মাটি কাটাকে কেন্দ্র করে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

জাতীয় নির্বাচনের আগে একের পর এক সংঘর্ষ, গুলি ও খুনের ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল উত্তর চট্টগ্রামের রাউজান উপজেলা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ মাসে ২৩ জনের লাশ পড়েছে সেখানে। বেশির ভাগ ঘটনাই ঘটেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আধিপত্য বিস্তারের জের ধরে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪