| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে , নিহত তিন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ০৫:৩৫:২৩:পূর্বাহ্ন  |  ১২১৮৩৩৯ বার পঠিত
চট্টগ্রামে মাইক্রোবাস খাদে ,  নিহত তিন

চট্টগ্রাম প্রতিনিধিমঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায়  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মাইক্রোবাসম ঐ স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার পর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরো পাঁচজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে । নিহতদের উদ্ধার করে সড়কের পাশে এনে রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জাঙ্গালিয়া এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪