| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৪:৩৯:১৫:অপরাহ্ন  |  ৪৯২ বার পঠিত
নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

রিপোর্টার্স ২৪ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন মাদাকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য সামান্য অজুহাতেই তিনি প্রায়ই স্ত্রী আফিয়াকে মারধর করতেন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়াঝাঁটি চলে আসছিল। সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘাতক স্বামী সুজনকে গ্রেফতারের জন্য রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স ২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪