| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করতে গিয়ে কারাগারে যুবক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৯:৩৫:৫৯:অপরাহ্ন  |  ৩৮৪ বার পঠিত
বিয়ে করতে গিয়ে কারাগারে যুবক

রিপোর্টার্স ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে জয় চৌধুরী (২৩) নামে এক যুবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক কিশোরীকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুভাষ বিশ্বাসের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে কিশোরীকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪