| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঝ আকাশেই কন্যাশিশু প্রসব করলেন মা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ০৮:১০:৪৯:পূর্বাহ্ন  |  ৪৮৯ বার পঠিত
মাঝ আকাশেই কন্যাশিশু প্রসব করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি যাত্রীবাহী উড়োজাহাজে অবতরণের ঠিক আগে এক নারী কন্যাশিশুর জন্ম দিয়েছেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) ডেলটা এয়ারলাইনস-এর আটলান্টা থেকে ওরেগনের পোর্টল্যান্ডগামী একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে এ বিরল ঘটনা ঘটে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণের কিছুক্ষণ আগে সুস্থ একটি কন্যাশিশুর জন্ম হয়। নবজাতকের ওজন ছিল প্রায় সাড়ে পাঁচ পাউন্ড।

জানা গেছে, টেনেসির বাসিন্দা অ্যাশলি ব্লেয়ার সন্তান জন্ম দিতে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে ওরেগনে যাচ্ছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর প্রায় আধা ঘণ্টা আগে তার প্রসববেদনা শুরু হয়।

ফ্লাইটে থাকা ডমিনিকান রিপাবলিক থেকে ফেরা দুই প্যারামেডিক—টিনা ফ্রিটজ ও ক্যারিন পাওয়েল দ্রুত তার সহায়তায় এগিয়ে আসেন। প্রসবের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে ‘অবস্টেট্রিকাল কিট’ চাওয়া হলেও তা পাওয়া যায়নি।

পরে তাৎক্ষণিকভাবে যা পাওয়া যায় তা দিয়েই প্রসব কার্যক্রম সম্পন্ন করা হয়। অন্যান্য যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করা হয়। আইভি চালুর জন্য ক্যারিন পাওয়েল নিজের জুতার ফিতা ছিঁড়ে টর্নিকেট হিসেবে ব্যবহার করেন। নবজাতকের নাড়ি বাঁধার জন্য ব্যবহার করা হয় ফ্লাইট অ্যাটেনডেন্টের জুতার ফিতা।

এসময় উড়োজাহাজের ক্রুরা জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করে। উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে উপস্থিত চিকিৎসাকর্মীরা মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান।

শিশুটির নাম রাখা হয়েছে ব্রিয়েল রেনি ব্লেয়ার। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

ডেলটা এয়ারলাইনস এক বিবৃতিতে ফ্লাইটে সহায়তাকারী স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যদিও প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে একজন চিকিৎসক ও দুইজন নার্সের কথা উল্লেখ করেছে, প্যারামেডিক টিনা ফ্রিটজ জানান, সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।

প্রসব সহায়তায় অংশ নেওয়া ফ্রিটজ জানান, ঘটনার পর থেকে তিনি অ্যাশলি ব্লেয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মনে হচ্ছে, আমরা এখন চিরদিনের জন্য বন্ধু হয়ে গেছি, বলেন তিনি।

 রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪