| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রপাতে নিহত ২

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৪:৩৬:৩৪:অপরাহ্ন  |  ৫০৮ বার পঠিত
জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রপাতে নিহত ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৬) নামে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার গাইবান্ধা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া নিহত হন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ আলী মেম্বার (মেঘু মেম্বার)-এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন। গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে পাকা সড়কের নির্মাণকাজ করার সময় বজ্রপাতে শ্রমিক সাগর ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। ওই সড়কে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে গেলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় কাজ বন্ধ করে সরে যাওয়ার মুহূর্তে বজ্রপাতের ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪