| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৬:৩৩:৪৯:অপরাহ্ন  |  ৬৫৬ বার পঠিত
টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫

রিপোর্টার্স ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বাসচালকের সহকারী (হেলপার) এখনো নিখোঁজ রয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ।

তিনি জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি টায়ার ফেটে যায়। তখন অতিরিক্ত গতি থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠায়।

শিপলু আহমেদ আরও জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি, তবে বাসের হেলপার নিখোঁজ রয়েছে। খাল থেকে বাসটি উদ্ধারের পর জানা যাবে কেউ মারা গেছে কি না। উদ্ধারকাজ চলমান রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪