| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন ব্রিটিশ রাজা চার্লস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৭:২৮:৩৯:অপরাহ্ন  |  ৫০২ বার পঠিত
মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন ব্রিটিশ রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে তিনি অংশ নেন। দ্য টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, রাজা তৃতীয় চার্লসের চার দিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিন ছিল গতকাল। এদিন মার্কিন কংগ্রেসে ভাষণ দেন চার্লস। ভাষণে চার্লস বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আগের যেকোনো সময়ের তুলনায় এখন ‘বেশি গুরুত্বপূর্ণ’।

রাজা জানান, তিনি তাদের রাজপরিবারের ১৯তম শাসক, যিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখেন।

চার্লস বলেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি গভীর সম্মান নিয়ে আমি আজ এখানে এসেছি। এটি এমন একটি জায়গা, যেখানে যুক্তরাষ্ট্রের সব মানুষের কথা তুলে ধরা হয় এবং তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়।’

এসময় তার মা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কথা স্মরণ করে রাজা বলেন,  ১৯৯১ সালে আমার মা একই কক্ষে ভাষণ দিয়েছিলেন।

ব্রিটিশ হাস্যরস ও ইতিহাসের মিশেলে দেওয়া এই ভাষণের সময় আইনপ্রণেতারা বারবার করতালি দেন এবং দাঁড়িয়ে অভিবাদন জানান।

পরে হোয়াইট হাউসের নৈশভোজে চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা অংশ নেন। হোয়াইট হাউসে পৌঁছালে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাদের অভ্যর্থনা জানান। সেখানেও বক্তব্য দেন চার্লস। এ সময় ‘একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটের গুরুত্ব তুলে ধরেন রাজা।

জানা যায়, রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি ঘণ্টা উপহার দেন, যা এইচএমএস সাবমেরিনের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাবমেরিন প্রশান্ত মহাসাগরের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪