| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৮:০৫:০৭:অপরাহ্ন  |  ৫৯৭ বার পঠিত
অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও ভ্যাট কমিশনারের অপসারণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন, দৈনিক আমার দেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বাবুল জামান, বিএনপির মিডিয়া সেল এর জেলা প্রতিনিধি আজিজুল, জনকণ্ঠ পত্রিকা প্রতিনিধি মিজান। এছাড়াও সাংবাদিক বুলবুল, রাতিন, পলাশ সহ আরও অনেকে। 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে এর সদস্য সচিব ও এটিএন নিউজ এর প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। 

মানববন্ধনে শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা এর নিকট চার দফা দাবির স্মারক লিপি হস্তান্তর করেন কেজিইউজে নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪