| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১৮:০৯:০৬:অপরাহ্ন  |  ৫৬৯ বার পঠিত
রাঙ্গামাটিতে শেষ হলো জাতীয় পুষ্টি সপ্তাহ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে শেষ হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ। পার্বত্য অঞ্চলে উৎপাদিত মৌসুমি ফল ও শাকসবজি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে পুষ্টির ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বুধবার সকালে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা সিভিল সার্জন কার্যালয় ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন নুয়েন খীসা। এ সময় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন অমিত দে, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি খাতে বৈষম্য দূর করা জরুরি। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারীদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত না হলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়।

তাঁরা আরও বলেন, অপুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ জন্য পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪