| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত নেতা ড. রেজাউল করিমের সুস্থতায় দোয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২০:১৩:৫১:অপরাহ্ন  |  ৫১৮ বার পঠিত
জামায়াত নেতা ড. রেজাউল করিমের সুস্থতায় দোয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়ার আয়োজন করা হয়। 

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা ফারুক হোছাইন নুরনবী, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুর মোহাম্মদ রাছেল, সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, থানা কর্ম পরিষদের সদস্য এবং ইউনিয়ন আমীর সেক্রেটারিবৃন্দ।

এ সময় ড. রেজাউল করিমের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রহমান।

উল্লেখ্য গত এক সপ্তাহেরও অধিক সময় ধরে জামায়াত নেতা  ড. রেজাউল করিম শ্বাস কষ্টের সমস্যা নিয়ে ইবনে সিনা হসপিটালে ভর্তি আছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪