| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ঠিকাদারি কাজে বাধা, হুমকি মারধর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২১:১২:০৯:অপরাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
দাগনভূঞায় ঠিকাদারি কাজে বাধা, হুমকি মারধর

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা পৌর শহরে সড়কের সংস্কার কাজে বাধা দিয়েছে একটি চক্র। এ সময় কাজটির ঠিকাদারের শ্রমিকদের মারধর ও হুমকি-ধমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে দাগনভূঞা পৌর শহরের নার্সারী রোড সংলগ্ন সুইপার কলোনীর বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠানের ভাড়াকৃত গোড়াউনের ভিতরে।

এ বিষয়ে আইইউজিআইপি প্রকল্প-৩ এর ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী মোঃ হাসান গত ২৭ এপ্রিল দাগনভূঞা থানায় অভিযোগ করেন।

অভিযোগ তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল রাত দশটায় ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মুখে মাস্ক পরিহিত অবস্থায় লেবার শেড ও গুদামঘরে অবৈধভাবে প্রবেশ করে। 

অজ্ঞাতনামা ব্যক্তিরা ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে চলমান কাজ বন্ধ করার জন্য হুমকি প্রদান করে। শ্রমিকদের লেবার শেডে তালাবদ্ধ করে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন। যা শ্রমিকদের জীবননাশের সুস্পষ্ট হুমকি। 

এরই ধারাবাহিকতায় বর্ণিত ঘটনাস্থলে অত্র অভিযোগের তারিখ ও সময়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা পুনরায় অন্যায় অনধিকারভাবে লেবার শেড ও গুদামঘরে প্রবেশ করে এবং কোনো প্রকার আলোচনা ছাড়াই নির্মাণ কাজে বাধা প্রদান করে ও সেখানে সংরক্ষিত মালামাল ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। তারা শ্রমিকদের হত্যা চেষ্টার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়। 

বর্তমানে উক্ত লেবার শেড ও গুদামঘরে আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকা মূল্যের নির্মাণ সামগ্রী মজুদ রয়েছে, যা নিয়ে চরম নিরাপত্তা ঝুঁকিতে আছে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। পুনরায় হামলা, লুটপাট বা অগ্নিসংযোগের আশঙ্কাও করছেন।

সন্ত্রাসীদের দ্রুত সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক জড়িত অজ্ঞাতনামা সন্ত্রাসীদেরও দ্রুত শনাক্ত ও গ্রেফতার এবং লেবার শেড ও গুদামঘরে জরুরি ভিত্তিতে পুলিশি নিরাপত্তা প্রদানের অনুরোধ জানান ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী মোঃ হাসান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪