| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ২১:১৯:৫৫:অপরাহ্ন  |  ২৯৫ বার পঠিত
কাপাসিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বুধবার (২৯এপ্রিল) বিকেলে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পনকে স্মরণীয় করে রাখা হয়। 

এ সময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মহসীন খাঁন বকুল। 

অন্যান্যের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের আজীবন সদস্য, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি মোঃ আঃ কাইয়ুম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের সংবাদের কাপাসিয়া প্রতিনিধি সফিকুল আলম সবুজ, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দেশ রূপান্তরের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাপ্তাহিক শীতলক্ষ্যার নির্বাহী সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, প্রেসক্লাবের সাহিত্য- সংস্কৃতি সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম প্রমুখ আকরাম হোসেন রিপন।  

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪