| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১৩:৪৪:৩১:অপরাহ্ন  |  ১১৩১ বার পঠিত
ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই অভিযানের অংশ হিসেবে তেহরানের প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার দাবি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই চাপ প্রয়োগের প্রচারণা শুরু হয়। তিনি বলেন, আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ কবজায় নিয়েছি এবং বিশ্বজুড়ে ইরানের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ (স্থগিত) করা হচ্ছে।

বেসেন্ট আরও জানান, ইরান থেকে তেল ক্রেতাদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এ মার্কিন পদক্ষেপকে উপহাস করে বলেছে, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কেবল বৃদ্ধিই পাবে। 

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন ট্রেজারি সেক্রেটারির এই তৎপরতাকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪