| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের যৌন হয়রানি, অভিযুক্ত কারাগারে

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ০১:১০:৫৮:পূর্বাহ্ন  |  ১২৭২ বার পঠিত
শিক্ষার্থীদের যৌন হয়রানি, অভিযুক্ত কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে স্কুলগামী নারী শিক্ষার্থীদের উদ্দেশে বিকৃত যৌন আচরণের অভিযোগে মাহমুদুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, মাহমুদুল হাসান নগরীর ছোট বাজার এলাকার একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। গত প্রায় ছয় মাস ধরে তিনি নতুনবাজার এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ভোরে অবস্থান নিয়ে স্কুলগামী ছাত্রীদের উদ্দেশে অশ্লীল ও বিকৃত আচরণ করে আসছিলেন।

গত বৃহস্পতিবার দুই শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের আচরণের ঘটনা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করলেও দোকান মালিকের আশ্বাসে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

এরপর মঙ্গলবার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪