| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৭:৪৬:৩৫:অপরাহ্ন  |  ১৪৩৪ বার পঠিত
ভাঙ্গায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহান মে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক মামুনুর রশিদ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান মনি, সাংবাদিক সাইফুল্লাহ শামীম, শাহাদাৎ হোসেন, মাহফুজুর রহমান, কামাল হোসেন ও আবু তালেব মুন্সীসহ অন্যান্যরা।

এছাড়া মে দিবস উপলক্ষে আদালত চত্বরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪