| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৮:০০:২৬:অপরাহ্ন  |  ১২৯৩ বার পঠিত
রাঙ্গামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শহরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই শিশুটি নিজ বাসার সামনে খেলা করছিল। এ সময় তার চাচাতো ভাই মো. মুন্না তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরে তার বড় বোনকে ঘটনার বর্ণনা দেয়। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাত পৌনে নয়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক মো. মুন্না এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলে জানিয়েছে প্রশাসন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ঘটনাটি সত্য এবং মামলার প্রক্রিয়া বর্তমানে চলমান। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪