| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বোমা নিষ্ক্রিয়করণ অভিযানে ১৪ আইআরজিসি সদস্য নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০২:৩৬:০১:পূর্বাহ্ন  |  ১৪৬৮ বার পঠিত
ইরানে বোমা নিষ্ক্রিয়করণ অভিযানে ১৪ আইআরজিসি সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় ইসলামি রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফারস, যার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন এবং তারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন সরানোর দায়িত্বে ছিলেন। এ দুর্ঘটনার ফলে জানজান প্রদেশের প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি আবাদ করা যাচ্ছে না বলেও উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আরও বলা হয়েছে, সংঘর্ষ ও হামলার পর ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের কৃষি ও বসত এলাকায় ঝুঁকি তৈরি করে রেখেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪