| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ শেষ করে কিউবা দখল করব: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১২:৩৫:১৮:অপরাহ্ন  |  ১১৬৮ বার পঠিত
ইরান যুদ্ধ শেষ করে কিউবা দখল করব: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধ শেষ করে ফেরার পথে যুক্তরাষ্ট্র কিউবা ‘দখল’ করে নিতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার(২ মে) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপহাসের সুরে তিনি এমন ইঙ্গিত দেন। অনুষ্ঠানে উপস্থিত এক বন্ধুর পরিচয় দিতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি এমন এক জায়গা থেকে এসেছেন যার নাম কিউবা; যা আমরা প্রায় সঙ্গে সঙ্গেই দখল করে নিতে যাচ্ছি।

প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান শেষ হওয়ার পরপরই কিউবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আগে আমরা একটি কাজ শেষ করব, আমি কাজ শেষ করতে পছন্দ করি।

কিউবা দখল প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ইরান থেকে ফেরার পথে আমরা এটি করব। আমাদের বড় রণতরিগুলোর একটি হয়তো বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে নিয়ে আসব। এটি উপকূলের ১০০ গজ দূরে থামানো মাত্রই কিউবার নেতারা বলবে-আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের মুখে বিদ্রূপাত্মক হাসি ছিল এবং উপস্থিত দর্শকরাও এতে হেসে ওঠেন। এই মন্তব্যের ঠিক আগেই গত শুক্রবার কিউবা সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরো বাড়িয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪