| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৪:১৪:৫০:অপরাহ্ন  |  ৮৬৭ বার পঠিত
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রথম ম্যাচে দাপুটে জেতা বাংলাদেশে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

শনিবার (২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ ৬ উইকেট হাতে রেখে ১৮৩ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ। পরে সিরিজের দ্বিতীয় ম্যাচ কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। এমনকি টসও হতে পারেনি।

সিরিজের প্রথম ম্যাচটি জিতে যাওয়ায় আর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের এই সিরিজ হারার কোনো ঝুঁকিই নেই। নিউজিল্যান্ড জিতলে সিরিজ হবে ১-১ সমতায় ড্র।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

ক্যাটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডেন লেনক্স, বেন সিয়ার্স।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪