| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৭:৫৮:২৫:অপরাহ্ন  |  ১১৫৭ বার পঠিত
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সেগুন কাঠ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৭৮ দশমিক ০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর একটি টহল দল উপজেলার তুলাবন বটতলা আমবাগান এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে ক্যাপ্টেন অমিত কুমার সাহার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অজ্ঞাত একদল অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে সেখানে সেগুন কাঠ মজুত করে রেখেছিল বলে জানা যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাকারবারীরা নানা কৌশলে তৎপরতা বাড়ালেও গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪