| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, রাজবাড়ীতে ১১ দলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৯:২৫:৫৭:অপরাহ্ন  |  ৮০২ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, রাজবাড়ীতে ১১ দলের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধিবিএনপি সরকার কর্তৃক গণভোটের রায় অমান্য করে জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২ মে) বিকাল পৌনে ৬টার দিকে ১১ দলীয় ঐক্য জোটের রাজবাড়ী শাখার ব্যানারে শহরের আজাদী ময়দান থেকে শুরু করে শহরের প্রধান সড়কসহ বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির মো. নূরুল ইসলাম।

সমাবেশে বক্তারা  হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের জুলাই সনদ বাস্তবায়নের কথা থাকলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। দ্রুত গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিএনপির অবস্থা ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে বলে তারা। এ সময় তারা তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান।

এ সময় জেলার রাজবাড়ী জামায়াতে ইসলামী, এনসিপি এবং খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪