| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ট্যাপেনডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০০:১৭:৫৯:পূর্বাহ্ন  |  ১২৩৫ বার পঠিত
জয়পুরহাটে ট্যাপেনডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮১ পিচ ট্যাপেনডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ঘটুরিয়া গ্রামের সাত্তার আলীর ছেলে ওবাইদুর রহমান (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উপজেলার ঘটুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ওবাইদুর রহমানকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ৮১ পিচ ট্যাপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪