| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০১:১৫:৩৩:পূর্বাহ্ন  |  ৮৪৪ বার পঠিত
চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২ মে) নগরীর শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন, তিনি কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীতে এনে বিক্রি করতেন।

ডিবি কর্মকর্তাদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ইয়াবা কারবার পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল এক সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জুবাইরুল আলম মানিক বলেন, “একসময় সে দলীয় কার্যক্রমে অংশ নিত। তবে বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং দীর্ঘদিন ধরে সে সক্রিয় রাজনীতিতেও ছিল না।”

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪