| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনসার ও ভিডিপি প্রশিক্ষকের তৎপরতায় চোর আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৬:৪৭:১৬:অপরাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
আনসার ও ভিডিপি প্রশিক্ষকের তৎপরতায় চোর আটক

দাগনভূঞা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলার দাগনভূঞা উপজেলা প্রশিক্ষক আবু সাঈদ মাতুব্বর মোটরসাইকেল ও বৈদ্যুতিক মোটর চুরির ঘটনায় সাখাওয়াত হোসেন (৩২) নামের এক চোরকে গত শনিবার আটক করে থানায় হস্তান্তর করা হয়।

সাখাওয়াত হোসেন উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজার এলাকার আবদুল কাদের মুন্সী বাড়ির শামসুদ্দিন ওরফে নুর ইসলামের ছেলে। 

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মোটর সাইকেল চুরির ঘটনায় তার বিরুদ্ধে সহকারী শিক্ষক শওকত হোসেন রুবেল বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করেন। পরদিন সকালে সাখাওয়াত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক মোটর চুরি করে নিয়ে যায়। এঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দাগনভূঞা থানায় একটি চুরির অভিযোগ করেন।

জানা গেছে, গত কয়েক দিন আগে উপজেলা পরিষদের আবাসিক এলাকা থেকে করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেন রুবেলের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। পরে দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবু সাঈদ মাতুব্বর এর ঐকান্তিক প্রচেষ্টায় ভুক্তভোগী শওকত হোসেন রুবেল ও অঙ্গিভূত আনসার সদস‍্যদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চোরের সন্ধান পেয়ে চোরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।                                     

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪