| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৭:০৬:৪৪:অপরাহ্ন  |  ৩১১ বার পঠিত
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি

রংপুর প্রতিনিধি: দাবি আদায়ে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। রবিবার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে। তারা অবিলম্বে সাধারণ সভার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র ড্রাইভার মুকুল মিয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

আরেক শ্রমিক নেতা নুর হোসেন বলেন, “ইউনিয়নকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা ন্যায্য ভোটাধিকার চাই।

মতলুবুর রহমান মতলুব অভিযোগ করে বলেন, “দুই বছর ধরে নির্বাচন হচ্ছে না। একটি গোষ্ঠী জোর করে সংগঠন নিয়ন্ত্রণ করছে।

এদিকে শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও অচলাবস্থার প্রেক্ষিতে প্রশাসন হস্তক্ষেপ করেছে। বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী থেকে পাঠানো এক সরকারি চিঠিতে দ্রুত সাধারণ সভা আয়োজন ও নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ সভা ও নির্বাচন না হওয়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে দ্রুত সভা আয়োজন এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন,,১০ তারিখের মধ্যে সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ঘোষণা না করলে,কঠোর আন্দেলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক ঐক্য পরিষদের দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে বিভাগীয় শ্রম দপ্তর এই নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে                                  

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪