| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৯:০৫:৫৫:অপরাহ্ন  |  ৪১৩ বার পঠিত
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব

রিপোর্টার্স ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। 

শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া একইদিন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে একযোগে ২৯টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

জানা গেছে, বিপ্লব মিত্র চব্বিশের আন্দোলনে রাজনৈতিক কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাছাড়া, বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তিনি।

রাজধানীর ভাটারা থানার ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এই ছাত্রনেতা। এছাড়া বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট ঢাকা মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সরকারি তিতুমীর কলেজ থেকে বি.কম সম্পন্ন করা বিপ্লব মিত্র জানান, ওয়ার্ড পর্যায় থেকে তার ছাত্রদলের রাজনীতি শুরু। শেখ হাসিনা সরকারের পতনের প্রতিটি আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহন ছিলো। তিনি একাধিক মামলার আসামি ছিলেন। একাধিকবার হামলার শিকারও হয়েছেন। একবার নাকি গুমও হয়েছিলেন এই ছাত্রদল নেতা। 

তিনি আরো জানান, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করবেন। ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪