| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ২৩:৪৯:৫০:অপরাহ্ন  |  ১০৪৫ বার পঠিত
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে মো. এনামুল হাসান তাসনিমকে আহ্বায়ক এবং মো. নাভিদ রহমান খান (তুষার)কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ছাত্রদল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এনামুল হাসান তাসনিমের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ করে আহ্বায়ক হিসেবে তাসনিমের নাম ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

নবনিযুক্ত আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম গণমাধ্যমকে বলেন, আল্লাহর রহমতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পেরেছি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক ও সাম্যভিত্তিক বাংলাদেশ গঠনে আমরা কাজ করে যাব।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল মহানগর ছাত্রদল আন্দোলন-সংগ্রামে আরও কার্যকর ও সুসংগঠিত ভূমিকা পালন করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪