| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ২৩:৫৫:৫৩:অপরাহ্ন  |  ১১০৯ বার পঠিত
মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

বরিশাল প্রতিনিধি: বরিশালে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছে সৌরভ দাস শান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ সৌরভ বরিশাল নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) রাত আনুমানিক ১০টার দিকে মায়ের মোবাইল ফোন থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলে খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ইতোমধ্যে পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে, তবে এখনো তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

সৌরভের মা মিতু রানী ঘোষ জানান, তার ছেলে শান্ত স্বভাবের এবং আগে কখনো এভাবে বাড়ির বাইরে থাকেনি। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

জানা গেছে, সৌরভের বাবা সজল চন্দ্র দাস প্রবাসে অবস্থান করছেন। ছেলের নিখোঁজের খবর পেয়ে তিনিও উদ্বেগের মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে সৌরভের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে ০১৭২৩-৬৬৩২৯০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪