| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিল পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০১:৪৯:১৫:পূর্বাহ্ন  |  ৭১৯ বার পঠিত
বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিল পুলিশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার আদর্শ সদর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে বের হয়ে নিজ বাসায় ফিরে যান।

রবিবার (৩ মে) দুপুরে নগরীর শাসনগাছা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতের দিকে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২ টা ২০ মিনিটের সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা কোতোয়ালি মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং থানা ঘেরাও করেন। তাঁরা তাঁর মুক্তির দাবিতে স্লোগান দেন, এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পরে রাতের দিকে তাঁকে ছেড়ে দেওয়ার খবরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার  জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪