| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দলে সুযোগ না পেয়ে তরুণী ক্রিকেটারের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ০০:৪০:০৫:পূর্বাহ্ন  |  ৭৩৬৯৩৩ বার পঠিত
দলে সুযোগ না পেয়ে তরুণী ক্রিকেটারের আত্মহত্যা

স্পোর্টস ডেস্ক: ভারতের পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। ঘটনাটি দেশটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলেছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অ্যাঞ্জেল ছিলেন জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি পুদুচেরিতে ক্রিকেট অনুশীলন করছিলেন। পাশাপাশি একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সেদিন রাত প্রায় ৮টার দিকে অনুশীলন শেষে বাসায় ফিরে নিজ কক্ষে যান তিনি। পরে দীর্ঘ সময় ফোনে যোগাযোগ না পেয়ে তার কোচ বাসায় গিয়ে দেখেন, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন অ্যাঞ্জেল।

তাকে দ্রুত স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪