| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৩:০৪:৩৯:অপরাহ্ন  |  ৫৫১ বার পঠিত
পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ১৬৭টি আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হয়। চার ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৬৭টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।

অপরদিকে বিজিপিএম, সিপিআই (এম), এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। প্রথম পর্যায়ে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। তারপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

আজকের ফলাফল থেকেই নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে। দুপুরের মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যাবে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।

সূত্র: দ্য হিন্দু


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪