| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৪:২৯:০৬:অপরাহ্ন  |  ১৭৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. মোস্তফা ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ৪ নম্ব র ওয়ার্ডের আরাজি ঢাংগি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তফা ইসলাম ওই এলাকার মৃত মোতালেবের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘মসতু’ নামে পরিচিত ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজের বাড়ির পাশে একটি মেহগনি গাছের সঙ্গে মোস্তফাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন প্রতিবেশীরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো সম্ভব হয়নি।


এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪