| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২০ জন গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১৭:৩৫:১২:অপরাহ্ন  |  ১৬৫ বার পঠিত
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২০ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া (ক্যাসিনো) বিরোধী অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মে রাত থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্যসহ মোট ১৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজারহাট উপজেলায় ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় মোট ১৭৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং গাঁজা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া রাজারহাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম (পিপিএম) জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)-এর নির্দেশনায় মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪