| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে কৃত্রিম সংকট দেখিয়ে তেল বিক্রির অভিযোগে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ২০:৩২:১০:অপরাহ্ন  |  ২৩০ বার পঠিত
কালিহাতীতে কৃত্রিম সংকট দেখিয়ে তেল বিক্রির অভিযোগে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে এক দোকাদ জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা তেল সরকারি মূল্যে স্থানীয় মোটরসাইকেল আরোহীদের কাছে বিক্রি করা হয়েছে।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে রামপুর ভাসানী মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি সিএনজি অফিসে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬০ লিটার পেট্রোল ও ৪০ লিটার অকটেনসহ মোট ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তেলের মালিক, স্থানীয় সিএনজি স্টেশন মাস্টার আনিসকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা ১০০ লিটার তেল সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহীদের কাছে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, অভিযুক্ত আনিস দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে কৃত্রিম সংকটের অজুহাতে প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করে আসছিল। তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪