| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ সেকেন্ডে ১০ মাস্ক পরে গিনেস বুকে সিফাত

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ০৫:১৮:৪০:পূর্বাহ্ন  |  ১৯১৭ বার পঠিত
১০ সেকেন্ডে ১০ মাস্ক পরে গিনেস বুকে সিফাত

পিরোজপুর প্রতিনিধি: চোখ বাঁধা অবস্থায় দ্রুততম সময়ে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সিফাত আকন (১৮)। ১০টি মাস্ক পরতে তার সময় লেগেছে মাত্র ১০ দশমিক ৩২ সেকেন্ড।

মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের ফুলজুড়ী গ্রামের বাসিন্দা সিফাত চলতি বছরের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। গত ২৮ এপ্রিল ই-মেইলে তাকে রেকর্ড স্বীকৃতির বিষয়টি জানানো হয়।

সিফাত জানান, করোনা মহামারির সময় পত্রিকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে তার আগ্রহ তৈরি হয়। পরে মাস্ক পরে রেকর্ড গড়ার পরিকল্পনা করেন। এর আগে একজন ভারতীয় নাগরিক ১১ দশমিক ৫৪ সেকেন্ডে একই রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই তিনি অনুশীলন শুরু করেন।

তিনি বলেন, শুরুতে ১০টি মাস্ক পরতে ২৫ থেকে ২৬ সেকেন্ড সময় লাগত। চোখ বাঁধা থাকায় মাস্ক হাতে নেওয়া ও সঠিকভাবে পরা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে সময় কমিয়ে আনেন তিনি।

সিফাত জানান, অনুশীলনের সময় তার মা, ছোট ভাই ও বন্ধু ইমন তাকে উৎসাহ দিয়েছেন। রেকর্ডের স্বীকৃতি পাওয়ার খবর শুনে পরিবারের সবাই আনন্দিত হন।

সিফাত উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি হতে চান। তার বাবা আবদুল জলিল একজন বনরক্ষী এবং মা গৃহিণী।

সিফাতের মা বেগম সুরমা জানান, ভবিষ্যতে আরও নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা রয়েছে তার ছেলের। এক মিনিটে সর্বোচ্চ মানুষকে জড়িয়ে ধরা এবং সর্বোচ্চ সংখ্যক ‘হ্যান্ডশেক’ করার রেকর্ড নিয়েও ভাবছেন তিনি।

ফুলজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন হোসেন বলেন, সিফাতের এই অর্জন পুরো এলাকার জন্য গর্বের।

এদিকে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার সিফাতকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪