| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি-প্রশাসনের যৌথ তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ২৩:৫৩:৫১:অপরাহ্ন  |  ২১৮৯৮৭ বার পঠিত
বিএনপি-প্রশাসনের যৌথ তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর

নেত্রকোণা প্রতিনিধি: বিএনপি এবং প্রশাসনের যৌথ লিস্ট গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ -খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নূরালীপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে বাবর বলেন, বন্যার পর সহায়তার জন্য বিএনপি ও প্রশাসন মিলে একটি যৌথ তালিকা করা হয়েছিল। তবে সেটি গ্রহণযোগ্য হয়নি, কারণ তালিকাটি প্রয়োজনের তুলনায় অনেক বড় করে তৈরি করা হয়েছিল। তিনি বলেন, তালিকাটি যাচাই-বাছাই করে দ্রুত ঈদের আগেই ন্যায্য ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, খালিয়াজুরীসহ হাওরাঞ্চলের উন্নয়নকাজ বিচ্ছিন্নভাবে নয়, একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি পাঁচ বছরের একটি থানা-ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথা তুলে ধরেন। তাঁর ভাষায়, কোন কাজ এলজিইডি, কোনটি ত্রাণ, কোনটি পানিসম্পদ, আর কোনটি শিক্ষাখাতে যাবে—তা আলাদা করে চিহ্নিত করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে বাবর বলেন, প্রধানমন্ত্রী সংসদে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। সেই সহায়তার জন্য একটি তালিকা করা হচ্ছে। সেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের। তিনি বলেন, যারা বর্গাচাষি, তারাও ক্ষতিগ্রস্ত; আবার স্বল্প জমির মালিক ও প্রান্তিক কৃষকরাও ক্ষতির শিকার হয়েছেন। ন্যায্যতার ভিত্তিতেই সহায়তা বণ্টন করা হবে বলেও তিনি জানান।

পথসভা শেষে তিনি মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪