ইন্টারন্যাশনা ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।শনিবার সকাল ১১টা ৩৩ মিনিটে পশ্চিবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথবাক্য পাঠ করন রাজ্যপাল আরএন রবি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর মন্ত্রিসভায় পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তারপর অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।
শপথবাক্য পাঠের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর মুখেও চওড়া হাসি। পিঠ চাপড়ে অভিনন্দন জানান নতুন মুখ্যমন্ত্রীকে। এর পরে একে একে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি।
সূত্র: আনন্দবাজার ডটকম, এই সময় অনলাইন
রিপোর্টার্স২৪/এম এইচ